বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বগুড়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া মহানগর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে শাকপালা পার্কের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
কর্মসূচিতে মহানগর বিএনপি ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা পার্কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।আয়োজকরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জনকল্যাণ ও পরিবেশবান্ধব এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রামাণিক, সহসভাপতি আনসার আলী, সাইফুল ইসলাম বাবু, মনির হোসেন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন আপেল, খলিলুর রহমান, আব্দুল বারী গোলাপ, রফিকুল ইসলাম রয়েল, বেলাল হোসেন বুলু, হাফিজুর রহমান, পাশা, হামিদুল হক লিটন, চাঁদ সুলতানা শিরি, নয়ন তারা, সেলিম হোসেন, বাদশী হযরত, সজল, আজাদ, শাহিন পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
