Joy Jugantor | online newspaper

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী 

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকা (বগুড়া-৫) মাননীয় সংসদ সদস্য গোলাম মো: সিরাজ। সভাটি সঞ্চালনা করেন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্ট শফিকুল আলম তোতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া ও শেরপুর বিএনপির কার্যনির্বাহী সদস্য ও বিসিবি এর মিডিয়া পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক।

পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ও মাহবুবার রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু ও বদিউজ্জামান বদি, নির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, কৃষক দলের সদস্যসচিব নুরুল ইসলাম নুর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি।

 সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, ছাত্রদল সভাপতি আরমান, সাধারণ সম্পাদক শাহদত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ।