Joy Jugantor | online newspaper

সাঘাটায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাঘাটায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাফিরুল বেপারী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি দল মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় মজিবর বেপারীর ছেলে শাফিরুল বেপারীকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাফিরুল বেপারীর বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা নম্বর-০১, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যথাযথ পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।