পাঁচবিবিতে নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপনে উপজেলা প্রশাসনের মতবিনিময়
মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ সহ সকল কার্যক্রম নির্বিঘ্নে পালনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উৎসব মুখর পরিবেশে উপজেলায় ঈদ উৎযাপন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, থানার সিনিয়র এসআই মোঃ আলমঙ্গীর হোসেন, সীমান্তের বিভিন্ন বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার গিরিশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পিআই মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোছাঃ নাসরিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলি ও সম্পাদক সজল কুমার দাস।এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মসজিদের ইমাম, মোয়াজ্জেম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
