দুপচাঁচিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজিমুল রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম স্বপন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জননিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।এ সময় সংসদ সদস্য আব্দুল মঈন তালুকদারের সংসদে এলাকার উন্নয়ন সংক্রান্ত বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।
