আদমদীঘিতে ‘নবীন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা
বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে ‘নবীন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন, মহিউদ্দিন তালুকদার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিল্লুর রহমান।
ক্রীড়ানুরাগী মকলেছুর রহমান, রেজাউল করিম বাচ্চু, শিক্ষক এনামুল হক, সাংবাদিক বেনজির রহমান, মুনছুর আলী, আবু বকর সিদ্দিক ও আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা এবং তাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সারাদেশে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।এ কর্মসূচির আওতায় আগামী ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলার খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পরে আগামী ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।