Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় চাতালে বয়লার বিস্ফোরণে আহত তরুণের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ২২ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় চাতালে বয়লার বিস্ফোরণে আহত তরুণের মৃত্যু

দুপচাঁচিয়ায় চাতালে বয়লার বিস্ফোরণে আহত তরুণের মৃত্যু

 দুপচাঁচিয়ার তালোড়ায় চাতালের বয়লার বিস্ফোরণে আহত তাসিন হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত তাসিন হোসেন তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ী মহল্লার বকুল হোসেনের ছেলে।জানা গেছে, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লায় আনছার আলী ওরফে রাজ্জাক আলীর চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে তাসিন গুরুতর আহত হন।ঘটনার পর চাতাল মালিক তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর শাহিনুর ইসলাম চিকিৎসাধীন অবস্থায় তাসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।