দুপচাঁচিয়ায় নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান।
সদস্য আবু আবদুল্লাহ প্রিন্স, অরবিন্দ কুমার দাস, কামরুল হাসান লিটন, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন ও কুতুবুল আলম প্রমুখ।মতবিনিময় সভায় ওসি তাজমিলুর রহমান বলেন, “দুপচাঁচিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ। তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখে।”এ সময় উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ থানার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।