Joy Jugantor | online newspaper

নিজ খরচে আসতে হবে কিউবাকে, পরীক্ষা নেবেন ডুলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ২৯ আগস্ট ২০২৬

নিজ খরচে আসতে হবে কিউবাকে, পরীক্ষা নেবেন ডুলি

নিজ খরচে আসতে হবে কিউবাকে, পরীক্ষা নেবেন ডুলি

আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে ফুটবলাররা। তবে দেশের বাইরের লিগে খেলা প্রবাসী ফুটবলারদের নাম এখনও ঘোষণা করা হয়নি। এর মধ্যে কয়েকজনকে আলাদাভাবে পরীক্ষা নিতে চান ডুলি।জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। বসুন্ধরা কিংসের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাংলাদেশ ছেড়েছেন।

কিউবাকে ২-৩ দিনের জন্য অনুশীলনে দেখতে চান ডুলি। কিন্তু তাকে আসতে হবে নিজ খরচে। যা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘এখানে আমি কোনো সমস্যা দেখছি না। যিনি আবার জাতীয় দলে ফিরতে চান, তাকে সবার সামনে এসে নতুন কোচিং স্টাফের সামনে পরীক্ষা দিতে হবে। তাকে প্রমাণ করতে যে তিনি অন্যদের চেয়ে ভালো এবং তিনি যদি ভালো করেন এবং দলে নেওয়া হয়, তখন তার ফ্লাইটের খরচ ফেডারেশন দিয়ে দেবে।’কিউবা ছাড়াও গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অ-২০ দলে এই মুহূর্তে থাকা অ্যাডাম আব্বাস এবং জিদানও জাতীয় দলের সঙ্গে ২-৩ দিন অনুশীলনের সুযোগ পাবেন।