Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খায়রুল গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ১৭ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খায়রুল গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খায়রুল গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে খায়রুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খায়রুল জিয়ানগর গ্রামের হাজী খাজামুদ্দিনের ছেলে এবং জিয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান নাশকতার মামলায় খায়রুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার গ্রেপ্তার খায়রুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।