Joy Jugantor | online newspaper

সান্তাহারে কানে ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

সান্তাহারে কানে ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১৭ নভেম্বর ২০২৬

সান্তাহারে কানে ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজ

সান্তাহারে কানে ফোন নিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিলা বানু (২৪) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন রেলস্টেশনের দক্ষিণ পাশে সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিলা বানু উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন শিলা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।

পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শিলা সান্তাহারে আসেন। পরে শিলা কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।