নাটোরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ৩০
নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে অংশ নেয় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালামের পক্ষের লোকজন।আহতদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন- সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল, রায়হান, হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, পারিল গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুরপাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
