Joy Jugantor | online newspaper

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২০ এপ্রিল ২০২৬

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা দুজন হলেন– সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে পরিষ্কার হবে।