Joy Jugantor | online newspaper

শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে শনিবার জামায়াতের সমাবেশ

প্রকাশিত: ২১:১১, ২৪ এপ্রিল ২০২৬

শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে শনিবার জামায়াতের সমাবেশ

শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে শনিবার জামায়াতের সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৫ এপ্রিল) ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে দেশের বিভিন্ন এলাকার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।পাশাপাশি তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অতীতে গণপ্রত্যাশার বিপরীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং বর্তমান সরকারকে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও দখলবাজি বন্ধ এবং সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।