Joy Jugantor | online newspaper

যুদ্ধবিরতির মধ্যে ইরানের ৬ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৬, ২৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির মধ্যে ইরানের ৬ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

যুদ্ধবিরতির মধ্যে ইরানের ৬ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির ছয়টি বিমানবন্দর পুনরায় ফ্লাইট চলাচল শুরু করেছে। এগুলো হলো- মেহরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উরমিয়া।সংস্থাটি ইরানিয়ান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির একটি প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, কেরমান (আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি), ইয়াজদ এবং বিরজান্দ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল ‘পরবর্তী পর্যায়ে’ শুরু হবে।ইরনা আরও বলেছে, ইরানের আকাশপথে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ায় ধীরে ধীরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পর্যায়ক্রমে বাড়ানো হবে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় আকাশপথেও ইরানের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।