বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের পাশে সাবেক এমপি লালু
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অসহায় রোগীদের পাশে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অসহায় রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অসহায় রোগীরা হলেনঃ বগুড়া গাবতলী উপজেলা দুর্গহাটা ইউনিয়ন গড়েরবাড়ী গ্রামের আজিজুল মন্ডল, গাবতলী উপজেলা নশিপুর ইউনিয়ন কদমতলী গ্রামের মোজাফর হোসেন, শিবগঞ্জ উপজেলা মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের রাহেলা, ধনুট উপজেলা নিমগাছি ইউনিয়ন বেড়েরবাড়ী গ্রামের নুর, ধনুট উপজেলা নিমগাছী ইউনিয়ন বেড়েরবাড়ী গ্রামের মনোয়ারা, ধনুট উপজেলা নিমগাছী ইউনিয়ন নিমগাছী গ্রামের মরিয়াম।
গাবতলী উপজেলা নশিপুর ইউনিয়ন বাগবাড়ী গ্রামের পারভিন, বগুড়া মালতিনগর এর তাছেব, গাবতলী উপজেলা বালিয়াদিঘী ইউনিয়ন কলাকোপা জান্নাটি, বগুড়া সদর এর রেহেনা, শাজাহানপুর উপজেলা উজগ্রান এর আব্দুল মান্নান, গাবতলী দুর্গহাটা উপজেলা শ্রী সপন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুহতাসিন বিল্লাহ মুন, শাজাহানপুর উপজেলার যুবদলের সদস্য মিল্টন, নশিপুর ইউনিয়ন যুবদল নেতা আপেন, বিএনপি নেতা রাসেল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চমান সহকারী শাহিন ইসলাম, অফিস সহকারী মিজানুর রহমান আলম, অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু, ওয়ার্ড মাস্টার ইসমাইল হক রুবেল, ওয়ার্ডবয় মাসুদ রানা সহ বিএনপি অঙ্গদলের বিভিন্ন পর্যায় স্থানীয় নেতৃবৃন্দ।
