Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২৮ অক্টোবর ২০২৬

পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন করেন। এতে ৩১ গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেনউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আতিকুর রহমান।‘Be a Hand Washing Hero’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে  উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি ও হাতধোয়া সঠিক পদ্ধতি প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আতিকুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুফাছালিন,উপজেলা বিএনপির সভাপতি আঃ সামাদ মন্ডল,প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,ফায়ার সার্ভিস ডিফেন্সের মোঃ হারুন প্রমুখ।বক্তারা বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হাত ধোয়ার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।