সারিয়াকান্দিতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারিয়াকান্দিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টা সারিয়াকান্দি মাদ্রাসা মোড় থেকে র্যালিটি শুরু হয়। এরপর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। র্যালিটির আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সহ- সভাপতি লাল মাহমুদ লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউল ইসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিকভাবে পরিচালনা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ও ১নং যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম।
সমাবেশে বক্তারা বলেন, এ দেশের গণতন্ত্র ও মানুষের জীবন মানের উন্নয়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোন রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুব ৭সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মী- দের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। এসময়, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও ইউনিয়ন যুবদলের আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেন।
