গাবতলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার গাবতলীতে র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রশিদ।
উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী শাপলা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।