Joy Jugantor | online newspaper

সোনাতলায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ২৮ অক্টোবর ২০২৬

সোনাতলায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার সোনাতলায় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সোনাতলা পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে প্রকাশিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদ।প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক নয়া দিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে।

গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধেও পত্রিকাটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম প্রশাসনের গঠনমূলক সহযোগী হিসেবে কাজ করবে বলেও তিনি প্রত্যাশা করেন। দৈনিক নয়া দিগন্তের সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক কাজিউল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, দৈনিক কালবেলার সোনাতলা প্রতিনিধি রিমন আহম্মেদ এবং এএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, কর্পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, বাংলা লেন্সের আঞ্চলিক প্রধান আব্দুর রাজ্জাক, দৈনিক একুশের বাণীর প্রতিনিধি ওমর ফারুক খান বাইতুল, সোনাতলা সচেতন নাগরিক ফোরামের সদস্যসচিব সাজেদুর রহমান সুমন, বয়ড়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি ফজলে রাব্বি নাসিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।