দুপচাঁচিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় শিশু-কিশোরদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন।
সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।বক্তারা বলেন, রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের মধ্যে এ অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ভূমিকা রাখতে হবে।
