Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ধামুইরহাট (নঁওগা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ২৮ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আদমদীঘিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নওগাঁর আদমদীঘিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন আদমদীঘি এপির সহযোগিতায় বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাত ধোয়ার ছয়টি ধাপ প্রদর্শন করেন ওয়ার্ল্ড ভিশন আদমদীঘি এপির মাঠকর্মী লায়লা আরজুমান ও সুরাইয়া আফরিন। এ সময় আদমদীঘি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও হাত ধোয়ার পদ্ধতি অনুসরণ করে দেখায়।আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা সারমিন শিশুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার।এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা ইশকিতা আফরিন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আব্দুল বারী, ওয়ার্ল্ড ভিশন আদমদীঘি এপির প্রতিনিধিসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।তবে স্বাস্থ্যবিষয়ক দিবসের এ আয়োজনে স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি।