Joy Jugantor | online newspaper

বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,

সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন

স্টাফ ‍রিপোর্টার

প্রকাশিত: ১৭:৩২, ১৬ মে ২০২৬

সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন

বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মোঃ জিললুর রহমান বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স এ সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে “বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড” লাভ করেছেন।সম্প্রতি বাংলাদেশ পুলিশ একাডেমী-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে ( আর্মস ট্রেনিং কোর্স ফর দ্যা মেম্বার অফ ডি এন সি) (৪র্থ ব্যাচ-২০২৬)” অনুষ্ঠিত হয়। ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কোর্সের চূড়ান্ত ফলাফলে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন মোঃ জিললুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোঃ জিললুর রহমানের এ অর্জনে বগুড়া ডিএনসি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর এই সাফল্য মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিএনসির এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।