Joy Jugantor | online newspaper

বগুড়ার শিবগঞ্জে রাজমিস্ত্রিকে জবাই করে হত্যা,ধানক্ষেতে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ১৬ মে ২০২৬

আপডেট: ১৭:২০, ১৬ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে রাজমিস্ত্রিকে জবাই করে হত্যা,ধানক্ষেতে মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে রাজমিস্ত্রিকে জবাই করে হত্যা, ধানক্ষেতে মরদেহ উদ্ধার

বগুড়ায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) সকালে শিবগঞ্জ উপজেলায় বিহারের সংসারদিঘী গ্রামে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। সকালে জুট মিলের পাশের জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।