Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২১ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট জেলা শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভর নেতৃত্বে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রায় ৪০০ জন পরীক্ষার্থীর হাতে কলম, স্কেল ও পেন্সিল তুলে দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাইম, কনক, আরিফ, হাবিব, মোস্তাফিজ, আলী, আরাফাত, বকুল ও উৎসবসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের উৎসাহিত করেন।