Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশে

এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ২১ এপ্রিল ২০২৬

এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।। আজ মঙ্গলবার (২১ এপ্রিল)  সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু  হয়।পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ৪শ ২ জন এর মধ্যে উপস্থিত ৩শ ৯৯ জন অনুপস্থিত  ৩ জন,কারিগরি ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ৪শ ৬ জন এর মধ্যে উপস্থিত ৪শ ১ জন অনুপস্থিত ৫ জন, দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ ৪ জন এর মধ্যে উপস্থিত ৪শ ৮৪ জন অনুপস্থিত ২০ জন।পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার,মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলাম  কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক  আব্দুল বারীসহ কর্মকর্তাদের  দায়িত্ব পালন করতে দেখা গেছে।