Joy Jugantor | online newspaper

কাহালুতে প্রথম দিনেই ৩৯ পরীক্ষার্থী অনুপস্থিত

এস এস সি, দাখিল ও ভকেশনাল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ২১ এপ্রিল ২০২৬

এস এস সি, দাখিল ও ভকেশনাল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত

কাহালুতে প্রথম দিনেই ৩৯ পরীক্ষার্থী অনুপস্থিত এস এস সি, দাখিল ও ভকেশনাল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার  বগুড়ার কাহালুতে ৪ টি কেন্দ্রে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল  সার্টিফিকেট  এস, এস, সি, দাখিল এস,এস,সি ও দাখিল  (ভকেশনাল) পাবলিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন ও তাজবীদ পরীক্ষায় মোট ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৪ জন।  এ কেন্দ্রে অনুপস্থিত  ছিল ০২ জন।তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭৩ জন। অনুপস্থিত ০৮ জন। কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী  ৬৬২  জন। এ কেন্দ্রে  অনুপস্থিত ১৭  জন।  নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষাথী ১৬১জন। উপস্থিত  অনুপস্থিত  ১২ জন।এসব পরীক্ষার্থীদের মধ্যে মেয়েরাই বেশি অনুপস্থিত।বেশির ভাগ মেয়ে বিয়ের পিঁড়িতে বসায় তাদের পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণ বলে জানা গেছে।  ৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২১৭০জন।

এদিকে  পরীক্ষার প্রথম দিন হওয়ায় পরীক্ষার্থীরা তাদের  অভিভাবকদের সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে।  পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপণা সহ কেন্দ্র গুলোতে উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।পরীক্ষার্থীদের সাথে কথা বলা হলে তারা জানায়, এটি শিক্ষা জীবনের প্রথম পরীক্ষা।  পরীক্ষা দিতে এসে খুব ভালো লাগছে। নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পদ্ধতিতে পূর্ণাঙ সেলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রশ্ন কোমন পড়ায়  প্রথম দিন বাংলা পরীক্ষা ভালো হয়েছে। আগামি পরীক্ষা গুলোও ভালো হবে  বলে আশা পরীক্ষার্থীদের।কেন্দ্রের ২ শ গজের মধ্যে ১৪৪ ধারা বলবত থাকায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই অভিভাকরা কেন্দ্রে নিরাপদ দূরত্বে অবস্থান করে।পরীক্ষা কেন্দ্রের মুল ফটকে ঝুলিয়ে  দেয়া হয় ফৌজদারি কার্যবিধির  ১৪৪ ধারার বিজ্ঞপ্তি।

তবে অসদুপায় অবলম্বনের দায়ে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।এদিকে বগুড়ার অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হাসান ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন  ৪ টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় কেন্দ্র সচিবগন উপস্থিত ছিলেন।অপরদিকে  পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম  পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী  কর্মকর্তা  কাশপিয়া তাসরিন জানান, এস, এস, সি, সহ সকল পরীক্ষা প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামি পরীক্ষা গুলো শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের আশা করছি।