Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে সনাতন ধর্মালম্বীদের অক্ষয় তৃতীয়া স্নানে পুণ্যার্থীদের ঢল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:০৭, ২০ এপ্রিল ২০২৬

সারিয়াকান্দিতে সনাতন ধর্মালম্বীদের অক্ষয় তৃতীয়া স্নানে পুণ্যার্থীদের ঢল

সারিয়াকান্দিতে সনাতন ধর্মালম্বীদের অক্ষয় তৃতীয়া স্নানে পুণ্যার্থীদের ঢল

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীরে হাজার হাজার সনাতন ধর্মালম্বীদের পদচারণায় অক্ষয় তৃতীয়া স্নান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে উপজেলা কালিতলা শ্মশান যমুনার ঘাটে স্নান শুরু হয়।পুণ্যার্থীরা পাঁপমোচন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় যমুনা নদীতে স্নান করে প্রার্থণা করেন আগত পুণ্যার্থীরা। দেখা গেছে , ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা ঘাটে আসেছে। এসময় ভক্তরা গঙ্গা, সূর্য পূজা অর্চনা করে । স্নান করতে আসা ভজন সাহা বলেন, যমুনায় স্নান তীর্থস্থানে পরিণত হয়েছে। মনোবাসনা পূরণের জন্য যমুনায় পুণ্যার্থীরা স্নান করছেন। কৃষ্ণ রানী বলেন, যমুনা নদীর নতুন জলে অক্ষয় তৃতীয়া স্নান করেছি ও পূজা দিয়েছি। এখানে স্থানীয় লোকজনসহ দূর-দূরান্ত থেকে অনেক মানুষ স্নান করতে এসেছে ।বগুড়ার মাদলা নিবাসী সাধন সাহা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও যমুনা নদীতে অক্ষয় তৃতীয়া স্নান করতে এসেছি । ঈশ্বরের কৃপা করে আগামীতেও স্নান করতে আসবো।

অক্ষয় তৃতীয়ার তাৎপর্য বিষয়ে পুরোহিত বিষু গোস্বামী বলেন, এই তিথিতে দানাদি সকলকর্মের ফল অক্ষয় হয়ে থাকে। তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। শাস্ত্রানুসারে এই দিনে ভালো বা খারাপ কাজ যা-ই করুন না কেন তার ফল অক্ষয় হবে বা অনন্তকাল ভোগ করতে হবে।তবে এই দিনে দান করার অসীম ফল রয়েছে।এই দিনে শুভ কাজের অনেক গুরুত্ব বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায়, বাড়িতে অন্তত একজন গরীব বা অভাবীকে সম্মানের সাথে খাওয়ানো শুভ। এতে দাম্পত্য জীবনে সুখ-শান্তি আসে এবং জীবনে অর্থ ও শস্যের অভাব হয় না। এই অক্ষয় তৃতীয়া শ্রীহরির অত্যন্ত প্রিয়। এতে স্নান, দান, অর্চনা, শ্রাদ্ধ, জপ এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তার সমস্তই অক্ষয় হয় বলে এই তৃতীয়াকে বলে অক্ষয় তৃতীয়া। এছাড়াও, এই দিনে বিবাহ, স্বর্ণ-রৌপ্য, যানবাহন, জমি-বাড়ি ইত্যাদি ক্রয়, গৃহ প্রবেশ, ভিত পূজা, কোন নতুন কাজ শুরু করা, মুণ্ডন অনুষ্ঠান প্রভৃতির জন্য কোনও বিশেষ শুভ সময়ের প্রয়োজন হয় না কারণ এই দিনটি খুবই ফলদায়ক। ভগবান হরি বৈশাখ মাসের "শুক্লা তৃতীয়াতে” যবের সৃষ্টি ও সত্য যুগের বিধান করেন।