Joy Jugantor | online newspaper

পাবনায় বাড়িতেই ‘ফুয়েল পাম্প’, ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ১০ মার্চ ২০২৬

পাবনায় বাড়িতেই ‘ফুয়েল পাম্প’, ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় বাড়িতেই ‘ফুয়েল পাম্প’, ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়ায় উপজেলায় আবাসিক বাড়িতে অবৈধভাবে ‘ফুয়েল পাম্প’ বসিয়ে ডিজেল মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ধোলাউরি গ্রামে মুদি দোকান ‘হামিম ট্রেডার্সের’ মালিক মো. আলাউদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ডিএনসিআরপি পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আলাউদ্দিন পেশায় একজন মুদি দোকানি। তবে তিনি নিজ বাড়িতে একটি পূর্ণাঙ্গ পাম্পের মতো সেটআপ তৈরি করেছেন। লাইসেন্স ছাড়াই সেখানে পানির ট্যাংকে ডিজেল মজুত করেন। পাইপের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তেল বিক্রি করা হতো।মাহমুদ হাসান আরও বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সাধারণ মানুষের কাছে ডিজেল বিক্রি করতেন আলাউদ্দিন। আমরা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছি। পরে তা সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়।