Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট ও ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৪৬, ২৯ আগস্ট ২০২৬

সারিয়াকান্দিতে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট ও ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সারিয়াকান্দিতে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট ও ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে মারপিট ও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্দন বাইশা ইউনিয়নের  ঘুঘুমারি মধ্যপাড়া গ্রামের  মোঃ তবিবর রহমান সাকিদারের মেয়ে মোছা : বিনা আক্তার ২০২৪ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক ৩ লক্ষ টাকা দেনমোহরে তার সাথে একই ইউনিয়নের সাতভিটা গ্রামের মোঃ সুমন মিয়া (২৫) এর বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা ৩ লক্ষ টাকা নগদ ও ১০ আনা ওজনের স্বর্ণের চেইন প্রদান করেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর পর্যায়ক্রমে তার স্বামী তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রায় ৫ লক্ষ টাকা নেয়। সর্বশেষ গত ২৭/০৮/২০২৬ তারিখে সকাল ৯টায় এবং রাত ৯টায় পুনরায় ২ লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়।

আনতে অস্বীকার করলে তার স্বামী সুমন মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে  বাঁশের লাঠি দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে। এক পর্যায়ে তার পরনে থাকা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে।  ভুক্তভোগী মোবাইল ফোনে তার বাবার বাড়িতে বিষয়টি জানালে তার বাবা-মা শ্বশুরবাড়িতে এসে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগী ৮ জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা হলেন,মোঃ সুমন মিয়া (২৫), মোছাঃ রূপসী আক্তার (২৭), মোঃ রিপন মিয়া (২৮), মোছাঃ শিপ্না আক্তার (৩৫), মোঃ হেলাল মিয়া (৩৮), সর্ব পিতা-মোঃ লুৎফর রহমান (চিকু), মোঃ লুৎফর রহমান (চিকু) (৬০), পিতা-অজ্ঞাত, মোছাঃ রুব্বান বেগম (৫৮), স্বামী-মোঃ লুৎফর রহমান (চিকু), সর্ব সাং-সাতভিটা এবং মোঃ স্বপন মিয়া (৩২), পিতা-মোঃ বাদশা সরদার,এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ  আ ফ ম আছাদুজ্জামান  জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।