Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে সাবেক ও কৃতী ফুটবলারদের সংবর্ধনা প্রদান

পাচঁবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ আগস্ট ২০২৬

পাঁচবিবিতে সাবেক ও কৃতী ফুটবলারদের সংবর্ধনা প্রদান

পাঁচবিবিতে সাবেক ও কৃতী ফুটবলারদের সংবর্ধনা প্রদান

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে সাবেক ও কৃতী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।

 পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসনিম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামজিরুল ইসলাম, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সদস্য সচিব মেহেদী হাসান অর্ণব এবং আব্দুল হালিম বাবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু।অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচবিবির সাবেক ও কৃতী ফুটবল খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মো. মাসুদ রানা প্রধান। এ সময় আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।