Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় মাদ্রাসায় চুরির ঘটনা ও মিথ্যা মামলা

প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৯:৩২, ২৯ আগস্ট ২০২৬

প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

দুপচাঁচিয়ায় মাদ্রাসায় চুরির ঘটনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ার দুপচাঁচিয়ায় পাল্লাপাড়া কোরআন সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও প্রতিবন্ধী এতিমখানায় সংঘটিত চুরির ঘটনায় দায়েরকৃত মামলা ও পরবর্তীতে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বগুড়া প্রেস ক্লাবে নাজমিন আক্তার কর্তৃক আয়োজিত মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অদ্য পাল্লাপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আয়েয়ন উদ্দিন (পিতা- মৃত মগর আলী প্রামাণিক, সাং- পাল্লাপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৫/০৯/২০২৬ হতে ১৬/০৯/২০২৬ তারিখের মধ্যে তাদের মাদ্রাসায় চুরির ঘটনা ঘটে এবং চুরি হওয়া সিসি ক্যামেরা ও রাউটারসহ হাতেনাতে ধৃত আসামী রাব্বীকে (জামাই) পুলিশে সোপর্দ করা হয়, যার প্রেক্ষিতে দুপচাঁচিয়া থানায় জি.আর- ১২৩/২৪ (ধারা ৩৮০) মামলা রুজু হয়।

পরবর্তীতে কারাগারে থাকা আসামীর প্ররোচনায় ও একটি মহলের ষড়যন্ত্রে তার প্রতিবন্ধী কন্যা নাজমিন আক্তারকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলা (জি.আর- ১৩৩/২৬) দায়ের করানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে মো. আয়েয়ন উদ্দিন আরও উল্লেখ করেন যে, পুলিশি তদন্তে ওই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় একটি কুচক্রী মহল ক্ষিপ্ত হয়ে দুপচাঁচিয়া থানার এসআই ও ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গত ২৮/০৮/২০২৬ তারিখে মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছে, যার তিনি তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলন থেকে তিনি এই মিথ্যা মামলা ও কুৎসা রটনার অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট প্রতিকার ও ন্যায়বিচার দাবি করেন।