সোনাতলায় স্ত্রীর পরকীয়া; স্বামীর ওপর অভিমান, গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার সোনাতলা উপজেলায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর নুরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম হরিখালী হাঁসরাজ গ্রামের মো. শিপন মাহমুদের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার এক প্রবাসীর সঙ্গে অবিবাহিত পরিচয়ে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই প্রবাসী দেশে ফিরে নুরজাহানের দেওয়া ঠিকানায় বিয়ের প্রস্তাব পাঠান। তবে প্রস্তাব নিয়ে গিয়ে তিনি জানতে পারেন, সেটি নুরজাহানের স্বামীর বাড়ির ঠিকানা। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়।
অভিমান করে সোমবার দুপুরে নুরজাহান বেগম হরিখালী বাজার থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট কিনে সেবন করেন। কিছুক্ষণ পর তিনি বমি করতে থাকেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত সিএনজিযোগে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে সোনাতলা থানার এসআই মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বগুড়া সদর থানার এসআই মো. মুনজুর মোর্শেদ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
