সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাপ্তাহিক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে সাপ্তাহিক প্রচার কর্মসূচি, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রচার কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের করা হয়।সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল-আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউল ইসলাম বিপ্লব।সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত প্রচার কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের বিভিন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
