Joy Jugantor | online newspaper

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল

বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব প্রশাসনিক পূনবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১২০তম সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার (৮এপ্রিল) বিকেলে নগরীর নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহনকারীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। মিছিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি প্রমুখ। এছাড়াও জেলা বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার এর ১২০তম বৈঠকে অনুমোদন দেয়া হয় বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব। এটি দেশের ১৩তম সিটি কর্পোরেশন। এ খবরে বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস।