Joy Jugantor | online newspaper

ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৮, ৩১ অক্টোবর ২০২৬

ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও

ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে দেশে হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (৩০ অক্টোবর) লিটারপ্রতি ডিজেলের দাম ২ দশমিক ২৯ রুপি বাড়ানো হলেও আপাতত পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওজিআরএ) এক প্রজ্ঞাপনে নতুন জ্বালানির দাম জানানো হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৭ দশমিক ৯১ রুপি এবং ডিজেলের দাম ৪০২ দশমিক ৯৬ রুপি নির্ধারণ করা হয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে গত সাত দিনের গড় দামের ভিত্তিতে প্রতিদিন জ্বালানির মূল্য নির্ধারণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জ্বালানির দামে স্বচ্ছতা নিশ্চিত করতে নিজেদের ওয়েবসাইটে প্রতিদিনের মূল্য প্রকাশ শুরু করেছে ওজিআরএ। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর সরকার প্রথমে সাপ্তাহিক ভিত্তিতে দাম পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।

এর আগে প্রতি ১৫ দিন পরপর জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হতো।জিও নিউজের হাতে আসা মন্ত্রিসভা অনুমোদিত সরকারি নথি অনুযায়ী, গত সাত দিনের আন্তর্জাতিক বাজারদরের গড় হিসাব করে প্রতিদিন পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের এক্স-ডিপো মূল্য ঘোষণা করবে ওজিআরএ। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের আগাম অনুমতির প্রয়োজন হবে না।তবে শুক্রবার ঘোষিত দাম শুক্র ও শনিবারের পর রোববার পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে সংস্থাটি প্রতিদিন ‘প্ল্যাটস রেফারেন্স’ মূল্য প্রকাশ করবে। নথি অনুযায়ী, পেট্রোলিয়াম শুল্কের হার মন্ত্রিসভার অনুমোদিত সীমার মধ্যে রাখতে হবে। শুল্কের হার পরিবর্তন করতে হলে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।পাকিস্তানে বাণিজ্যিক যানবাহন, গণপরিবহন ও কৃষি যন্ত্রপাতিতে প্রধানত ডিজেল ব্যবহার করা হয়। ফলে এই জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহনের খরচও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে সরবরাহব্যবস্থায়। বাড়তি পরিবহন ব্যয়ের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।