Joy Jugantor | online newspaper

কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো সরদার বাড়ি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ২৯ আগস্ট ২০২৬

কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো সরদার বাড়ি

কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো সরদার বাড়ি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের জন্য বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার পর স্থাপনাটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহাসিক স্থাপনাটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। সম্প্রতি শুটিংয়ের জন্য স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়।

শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় মূল ভবনের কয়েকটি অংশ ভেঙে পড়ে বলে অভিযোগ করেন তিনি।তার দাবি, এতে ঐতিহাসিক ভবনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নসম্পদ হিসেবে সরদার বাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।সংগঠনটির নেতারা বলেন, দ্রুত সংস্কার করা না হলে স্থাপনাটির আরও ক্ষতি হতে পারে। তারা ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে বড় সরদার বাড়িকে আগের নকশায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান।একই সঙ্গে ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।সংবাদ সম্মেলনে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়। তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।