বগুড়া মহানগরীর কোতয়ালী থানা কমিটি গঠনে জামায়াতের আলোচনা সভা
সোমবার বিকেলে বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে বগুড়া মহানগরীর কোতয়ালী থানা গঠনকল্পে আলোচনা সভা কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী সেক্রেটারী রফিকুল আলমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট আল আমিন তরফদার, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।সভায় কোতয়ালী থানা আমীর নির্বাচনে রোকনদের ভোট গ্রহন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শহর আমীর বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। আল্লাহ কে ভয় করে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদের রুহানিয়াত বা আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। রুহানিয়াত শক্তিশালী হলে কাজের মধ্যে বরকত আসবে ।
