বগুড়ায় আনন্দ ও উদ্দীপনা শিক্ষার্থী উদ্যাপন অনুষ্ঠিত
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রাশেদ ইংলিশ কেয়ার ও নাসির গণিতালয়ের যৌথ উদ্যোগে আনন্দ ও উদ্দীপনা শিক্ষার্থী উদ্যাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে মহানগরের জলেশ্বরীতলায় এক রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাশেদ ইংলিশ কেয়ারের পরিচালক রাশেদ এর সভাপতিত্বে ও গণিতালয়ের মেন্টর নাসিরের উপস্থাপনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষিকা রওশন আরা রানী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও অন্যান্য সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে।
পাশাপাশি ইংরেজি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আনন্দের সঙ্গে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, আগ্রহ ও প্রতিভা বিকাশের দিকেও নজর দিতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রগ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান।অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আনন্দমুখর করে তোলে। রাশেদ ইংলিশ কেয়ার ও গণিতালয়ে অধ্যয়নরত বগুড়া শহরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
