Joy Jugantor | online newspaper

সান্তাহারে ব্যতিক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৪, ২৯ আগস্ট ২০২৬

সান্তাহারে ব্যতিক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ব্যতিক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়ার সান্তাহারে ব্যতিক্রম প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে সান্দিড়া খেলার মাঠে ব্যতিক্রম প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টার ও এর অঙ্গপ্রতিষ্ঠান আহিল’স ফ্যাশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে হারিভাঙা, সুচে সুতা লাগানো, বালিশ খেলা, এক পলকে দেখা, হাঁস খেলা এবং ৭টি দলের অংশগ্রহণে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।

ব্যতিক্রম প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল আবিরারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সান্দিড়া স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বাবুল, শিক্ষক রুবেল হোসেন, স্টার ক্লাবের নয়ন হোসেন, সুমন ও ইফসুফ আলী প্রমুখ।ফুটবল খেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত ‘আরা ৯৯৯টি প্লাস’ এবং এইচএসসি পর্যন্ত প্রতিযোগিতায় ‘ফালকন স্ট্রাইকার’ চ্যাম্পিয়ন হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত ‘রয়েল এফটি’ এবং এইচএসসি পর্যন্ত প্রতিযোগিতায় ‘সাইলেন্স কিলার’ রানার্সআপ হয়।অনুষ্ঠানের শেষে সকল ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।