Joy Jugantor | online newspaper

সোনাতলায় মৎস্যজীবী লীগ নেতা আছির গ্রেপ্তার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১২ নভেম্বর ২০২৬

সোনাতলায় মৎস্যজীবী লীগ নেতা আছির গ্রেপ্তার

সোনাতলায় মৎস্যজীবী লীগ নেতা আছির গ্রেপ্তার

 বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় আছির নামে উপজেলা মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রানীরপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আছির রানীরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালক হিসেবে পরিচিত।

পাশাপাশি তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, নাশকতা মামলার আসামি আছিরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।