Joy Jugantor | online newspaper

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্ত হয়ে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল–এর বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সামনে এ অভিযোগ করেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

অনন্যার দাবি, মঙ্গলবার জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে আবারও মারধর করেন। তিনি বলেন, “সে হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। কিন্তু জামিন পাওয়ার পরই আমাকে মারধর শুরু করে। কেন মামলা করেছি—এই অভিযোগ তুলে নির্যাতন করেছে।” এসময় তিনি সাংবাদিকদের সামনে তার হাতে থাকা আঘাতের চিহ্ন দেখান।অনন্যার ভাষ্য, মিডিয়ার সামনে নোবেলের আচরণ একরকম হলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন। তিনি অভিযোগ করেন, “নিজেকে পরিস্থিতির শিকার দাবি করলেও বাস্তবে সে নেশাগ্রস্ত এবং সহিংস আচরণ করে।”