Joy Jugantor | online newspaper

আমি জেলে গেলে সারা দেশ জানে, নোবেলের আক্ষেপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আমি জেলে গেলে সারা দেশ জানে, নোবেলের আক্ষেপ

আমি জেলে গেলে সারা দেশ জানে, নোবেলের আক্ষেপ

গানের চেয়ে ব্যক্তিগত নানা বিতর্কে বেশি আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আলোচনায়। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন তিনি। পরদিন আপোসের শর্তে জামিন পান এই শিল্পী।জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন এই গায়ক। দর্শকের উদ্দেশে নোবেল বলেন, আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।জামিন প্রসঙ্গে নোবেল বলেন, আমার মধ্যে আশা ছিল—আমি হয়তো মুক্তি পাব।

আর আমি মুক্তি পেয়েও যাই, আপোসের মাধ্যমে। আমি অবশ্যই খুশি।তিনি আরো বলেন, আমি এটা বিশ্বাস করি, আপনারা আমাকে ভালোবাসেন। তবে কিছু মানুষের কাছে, যারা বিশেষ করে আমার লাইফস্টাইলের জন্য আমাকে ঘৃণা করেন, তাদের বলছি—এটাকে একটু ভুলে যান।নিজের ভুল স্বীকার করে নোবেল বলেন, আমি একজন মানুষ। মানুষ মাত্রই ভুল করে। তাই আমার ব্যক্তিগত জীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। তিনি আরও যোগ করেন, আমার পার্সোনাল লাইফটা জাজ না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন।আক্ষেপের সুরে নোবেল বলেন, ‘একটা মানুষ যখন জেলে যায়, তখন সে জেলে যায়। কিন্তু আমি যখন জেলে যাই, আমার যখন মামলা হয়—পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কী রকম একটা বিষয়!’