বগুড়ায় ওয়াইএমসিএ’র কার্যনির্বাহী সদস্য সৌরভ বিশ্বাসের পরলোকগমনে শোকসভা ও প্রার্থনা
বগুড়ায় ওয়াইএমসিএ’র কার্যনির্বাহী সদস্য সৌরভ বিশ্বাসের পরলোকগমনে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বগুড়া শহরের গোহাইল রোডস্থ বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে এ শোকসভা ও প্রার্থনার আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি মিস অর্পনা প্রামানিক। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তাঁর ভালো কাজ, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা স্মৃতিতে অমলিন হয়ে থাকে। সৌরভ বিশ্বাসের প্রয়াণে আমরা একজন সহকর্মী ও প্রিয় মানুষকে হারিয়েছি। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর স্মৃতি ও কর্ম আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে। তিনি আরও বলেন, শোকের এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের মানসিক শক্তি জোগানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করি।
সৌরভ বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মি. গিলবার্ট মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র উপদেষ্টা এড. বার্নাড তমাল মন্ডল, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও স্বর্গীয় সৌরভ বিশ্বাসের বড় ছেলে হ্যারল্ড বিশ্বাস সহ প্রমুখ। ওয়াইএমসিএ’র সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্যে অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন, সৌরভ বিশ্বাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর সঙ্গে জড়িত স্মৃতি ও অবদান আমাদের হৃদয়ে অ¤øান হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠানে ওয়াইএমসি’র সদস্য, খ্রিস্টীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শুভাকাক্সক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
