Joy Jugantor | online newspaper

চোখের দৃষ্টি ফেরাতে গোলাপীর পাশে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আলাল

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫৩, ২৯ অক্টোবর ২০২৬

চোখের দৃষ্টি ফেরাতে গোলাপীর পাশে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আলাল

চোখের দৃষ্টি ফেরাতে গোলাপীর পাশে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আলাল

চোখ যে মনের কথা বলে, দৃষ্টির আলোয় মানুষ খুঁজে পায় জীবনের পথ, বুনে নতুন স্বপ্ন। সেই দৃষ্টিশক্তি হারিয়ে গেলে চারপাশের পৃথিবীও অচেনা হয়ে ওঠে। আপনত্বকে ভুলে গিয়ে হয় উদাসিন। অথচ প্রত্যেক মানুষের রয়েছে দেখার অধিকার। চোখের দৃষ্টিদান যে কত মহৎ কাজ তা অনুভব করেছে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি বিভিন্ন এলাকা থেকে চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া অসহায় নারী-পুরুষদের দৃষ্টি ফেরাতে সংস্থার নিজ খরচে চিকিৎসার ব্যবস্থা করছেন।বগুড়া সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সুলতানগঞ্জ পাড়ার বাসিন্দা গোলাপী বেগম। ষাটোর্ধ্ব এই নারী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ায় দৈনন্দিন জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। স্বামী উপার্জনে অক্ষম। একমাত্র ছেলে ভ্যান চালিয়ে সংসার চালান। দুই মেয়ের মধ্যে একজন কলেজে পড়েন, অন্যজন থাকেন স্বামীর সংসারে। এমন অভাবের সংসারে নিজের চোখের চিকিৎসা করানো ছিল তাঁর কাছে প্রায় অসম্ভব। এই দুঃসময়ে গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছেন হাসান আলী আলাল।গোলাপী বেগম বলেন, বয়স হয়েছে, শরীরে নানা রোগ বাসা বেঁধেছে।

কিছুদিন ধরে চোখে খুব সমস্যা হচ্ছে। সব সময় ঝাপসা দেখি, ভালোভাবে দেখতে পাই না। অভাব-অনটনে সংসার চালানোই দায়। সেখানে চোখের চিকিৎসা করানোর কথা ভাবতেই পারিনি। এমন সময় আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলালের সঙ্গে দেখা হয়। তাঁকে চোখের সমস্যার কথা খুলে বলি। তিনি আমার চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন শুধু চোখের চিকিৎসায় নয়, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নেও নানা কার্যক্রম পরিচালনা করছে। দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, এতিম মেয়েদের বিয়েতে সহায়তা, মেধাবৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং শীতবস্ত্র ও উৎসবসামগ্রী বিতরণ এর মধ্যে উল্লেখযোগ্য।

এ ছাড়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে খোশজান আলী ইকরা সেন্টার।ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবায় ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেওয়া আর ছোট ছোট উপকারে নিজেকে নিয়োজিত রাখার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত। গোলাপী বেগমের পাশে দাঁড়িয়ে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন হয়ে উঠেছে মানবতার সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত।