যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাবতলীতে পোনামাছ অবমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে পোনামাছ অবমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাবতলী উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মডেল থানা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম ও হযরত আলী। আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
উপজেলা যুবদলের সাবেক সদস্য জনি ইসলাম, সোহানুর রহমান সোহাগ, আব্দুল কাদের, যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার, রনি ইসলাম, ওমর আলী, জালাল, পটল হাসান, সাইফুল ইসলাম। রেজাউল করিম, নুর আলম, আল আমিন, মিস্টার হোসেন, সেলিম হোসেন, রিপন মিয়া, সুলতান মাহমুদ, সোহেল, মাসুদ রানা, বাবুল, বেলাল হোসেন, পলাশ মিয়া, আব্দুল হান্নান ও হারুনসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।কর্মসূচিতে পোনামাছ অবমুক্তির মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।