Joy Jugantor | online newspaper

গাবতলীতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরতে ব্যবসায়ীর আকুতি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরতে ব্যবসায়ীর আকুতি

গাবতলীতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরতে ব্যবসায়ীর আকুতি

মাদক থেকে সুস্থ জীবনে ফিরতে চান কাঠ ব্যবসায়ী আপেল মোল্লা (৩০)। এ জন্য তিনি বুধবার বিকেলে বগুড়ার গাবতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।কাঠ ব্যবসায়ী আপেল মোল্লা বলেন, তিনি বিগত সময়ে অন্যের প্ররোচনায় ভুল করে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি বিয়ে করেছেন। সংসারে কন্যাসন্তান রয়েছে। স্ত্রী-কন্যা ও সামাজিক মান-মর্যাদার কথা বিবেচনা করে নিজের ইচ্ছায় তিনি শপথ নিয়েছেন, আর মাদক সেবন করবেন না এবং কোনো ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গেও জড়িত থাকবেন না।তিনি বলেন, সত্যিকার অর্থেই তিনি মাদক থেকে দূরে থাকতে চান। এ কারণে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে নিজের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন। বর্তমানে তিনি কাঠ ও গাছ কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানান।তিনি মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।