Joy Jugantor | online newspaper

বগুড়া সদরের যশোপাড়া বন্দরে ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন

বগুড়া সদরের যশোপাড়া বন্দরে ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের বিরুদ্ধ

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদরের যশোপাড়া বন্দরে ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের বিরুদ্ধ

বগুড়া সদরের যশোপাড়া বন্দরে ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বন্দরে চাঁদার দাবিতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর ওপর হামলা, মারপিট ও দোকান লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় যশোপাড়া বন্দর ব্যবসায়ীদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে যশোপাড়া বন্দরে সুনামের সাথে মুদিখানার ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু স্থানীয় কিছু বখাটে ও চাঁদাবাজ শ্রেণীর লোক প্রায়ই তার দোকানে এসে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্ত আজাদুর রহমান মকবুল (৪৮), রিপন মিয়া (৩৩) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করেন।

​এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রফিকুল ইসলাম তার দোকানে অবস্থানকালে অভিযুক্তরা লোহার রড ও এসএস পাইপ নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। ১নং অভিযুক্ত আজাদুর রহমান মকবুলের হুকুমে হামলাকারীরা রফিকুল ইসলামের নাক ফাটাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত ও ছেলা ফোলা জখম করে। এবং  দোকানের ভেতরে অনধিকার প্রবেশ করে আনুমানিক ৩৫ হাজার টাকার মালামাল নষ্ট ও ভাঙচুর করে ২ দিনে দোকানের বিক্রির নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন প্রকাশ্যে বন্দরের ব্যবসায়ীদের ওপর এমন সন্ত্রাসী হামলা এবং চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।