বগুড়ার শেরপুরে জমিতে সেচ দেওয়াকে বাড়ীতে হামলা,নগদ টাকা লুটকেন্দ্র করে সংঘর্ষ,
বগুড়ার শেরপুরে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে বসত বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ৫ জন কে মারপিট করে আহত করা হয়েছে। গুরুতর আহত বাদশা কে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মটর সাইকেল ভাংচুর ও নগদ প্রায় ২,৫০,০০০( দুই লক্ষ পন্চাশ হাজার) টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) বিকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানি (মাঝিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর থানার লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভীমজানী এলাকার মুকুল হোসেন তার জমিতে সেচের কাজ শুরু করলে তার প্রতিবেশী সাজেদুল ইসলামের জমিতে কিছু পানি যায়।
এতে সাজেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে এগিয়ে আসে। পরে মুকুলের দুলা ভাই ও তার ভাগিনা মানু তার মামা মুকুলকে রক্ষার্থে এগিয়ে গেলে তাদের লোহার রড,বাটাম,শাবল দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। পরবর্তীতে মুকুলের শ্যালক বাদশা ঘটনাটি জানতে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে ও তার মোটরসাইকেল ভাংচুর করে তার ব্যাগে রক্ষিত প্রায় ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ ভাবে দফায় দফায় বেশ কয়েক বার হামলা চালিয়ে মুকুলের বোন ও দুলা ভাইয়ের বাড়িতে ভাংচুর করে। এবং তাদের প্রান নাশের হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
