সান্তাহার পৌর বিএনপির সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল: শোক
বগুড়ার সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠুর চাচা এবং সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক জিএস আকরামুল ইসলাম পুটুর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতী ও নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।ৎ
মরহুমের প্রথম জানাজা রবিবার বাদ আছর সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে নওগাঁর দোগাছী গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- সান্তাহার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুন উর রশীদ মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।
